ঢাকা |

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান ছবির ক্যাপশন : ফাইল ছবি
header 3_728

প্রজেক্ট সেভেন্টিন নামে একটি সংগঠনের উদ্যোগে রাজধানীর হাতিরঝিল এলাকা প্লাষ্টিক বর্জ্য মুক্তকরনে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়েছে। প্রজেক্ট সেভেন্টিন নামে একটি সংগঠনের উদ্যোগে শুক্রবার এ কর্মসূচি পরিচালিত হয়।

প্রজেক্ট সেভেন্টিন এর সমন্বয়ক মরতুজা শামস জীম জানান, রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিলে প্রতিদিন বিভিন্ন বয়সের হাজারো মানুষ প্রাণভরে শ্বাস গ্রহন করতে হাতিরঝিল পরিভ্রমণে আসেন। তাছাড়া প্রতিদিন কয়েক লক্ষ যানবাহন এইপথে চলাচল করে। 

অসচেতন মানুষ প্রায়ই প্লাষ্টিক বোতল, চকলেট,চিপস,আইসক্রিমের প্যাকেট,পলিথিন ব্যাগসহ নানা আবর্জনা ফেলে হাতিরঝিলকে নোংরা করে। ফলে হাতরঝিলের জলজ ও স্থলজ পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে। অপরদিকে স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে এসব কর্মসূচিতে অংশগ্রহন করে। 

এধরনের অভিযান নিয়|মিত পরিচলনার অঙ্গিকারব্যক্ত করেন আয়োজক সংগঠনের সমন্বয়ক মরতুজা শামস জীম।  বাংলাদেশ গ্লাস সিরামিকস ইনষ্টিটিউট ও বাংলাদেশ ইনষ্টিটিউট অব ফ্যাশন এন্ড ডিজাইন টেকনোলজি এর ৫০ জন রোভার স্কাউট এই অভিযানে অংশগ্রহন করে।



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান