ঢাকা |

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেফতার করেছে র‍্যাব

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেফতার করেছে র‍্যাব ছবির ক্যাপশন :
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সুউচ্চ দেয়াল টপকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত নারী কয়েদি মোছাঃ রিম্পাকে (২১) ঢাকার বসিলা এলাকা থেকে রবিবার ১৯ জুলাই গ্রেফতার করেছে র‍্যাব-২। র‍্যাব-২-এর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন। রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া মেট্রনরা হলেন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
ওইদিন সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করাচ্ছিলেন কারা কতৃপক্ষ। এসময় কারারক্ষীদের তদারকির অভাবে সুযোগ বুঝে রিম্পা সুউচ্চ সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় শুক্রবার কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন কারা কতৃপক্ষ। এরপর একাধিক সংস্থা রিম্পাকে গ্রেফতারে মাঠে কাজ করছিল।  
র‍্যাব সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে আনসারের অভিযানে ৫০০ কেজি স্ক্র্যা

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে আনসারের অভিযানে ৫০০ কেজি স্ক্র্যা