ঢাকা |

গাজীপুরে দইয়ের সাথে চেতনানাশক মিশিয়ে কিশোরী ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

গাজীপুরে দইয়ের সাথে চেতনানাশক মিশিয়ে কিশোরী ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার 

গাজীপুরের জয়দেবপুর এলাকায় এক কিশোরীকে দইয়ের সাথে চেতনানাশক মিশিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার ১৬ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই অভিযুক্তের নাম রাশিদুল পালোয়ান (৪৫)। সে জয়দেবপুর থানার আড়গরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, মামলার বাদীর ছেলে সজল মজুমদারের সাথে অভিযুক্ত রাশিদুল পালোয়ানের দীর্ঘদিনের পরিচয় থাকার সুবাদে গত ৭ জুলাই রাশিদুল দইয়ের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে সজলদের বাড়ীতে পাঠায় খাওয়ার জন্য। রাতে সজলের বোন ও মা খেয়ে ঘুমিয়ে পড়েন। রাশিদুল সুযোগ বুঝে ভোররাতের দিকে সজলদের বাড়ীতে প্রবেশ করে ওই কিশোরীকে ধর্ষনের চেষ্টা করে। কিন্তু এসময় ওই কিশোরী চিৎকার চেচামেচি শুরু করলে পরিবারের অন্য সদস্যরা চলে আসে। এসময় রাশিদুল পালোয়ান ও তার সঙ্গী অভি কুমার দাস দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মা ও মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
এ ঘটনায় সুমতি মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তার অবস্থান চিন্হিত করে কোনাবাড়ী থানার এসআই মাইকেল বনিকের নেতৃত্বে একদল পুলিশ সিভিলে অভিযান চালিয়ে অভিযুক্ত রাশিদুল পালোয়ানকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাইকেল বনিক বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অভিযুক্ত আসামী রাশিদুল পালোয়ান কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে দইয়ের সাথে চেতনানাশক মিশিয়ে কিশোরী ধর্ষন চেষ্টার অভ

গাজীপুরে দইয়ের সাথে চেতনানাশক মিশিয়ে কিশোরী ধর্ষন চেষ্টার অভ