ঢাকা |

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন,  স্টাফ রিপোর্টার

 গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে "ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ" বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ২৫ জুলাই কোনাবাড়ী পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংর্বধনার আয়োজন করা হয়। এসময় "ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ" বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এ উপলক্ষে গাজীপুর মহানগরীর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, ইব্রাহিম মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আয়ূব সরকার মাস্টার, কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাস্টার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষার হল সুপার মোঃ রমজান আলী, মোঃ রহিজুল হক, জহিরুল ইসলাম, এমারত হোসেন, তৌহিদুজ্জামান প্রমুখ। 
পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহিন ইসলাম জানান, বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ৩১০ জন। এদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন। 
পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান