ঢাকা | বঙ্গাব্দ

বিডা, বেজা, পিপিপিএ, মিডার যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা

বিডা, বেজা, পিপিপিএ, মিডার যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা ছবির ক্যাপশন :
header 3_728


ঢাকা, ২ চৈত্র (১৬ মার্চ):

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধনের লক্ষ্য নিয়ে দেশের চারটি প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার জন্য একটি যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বিডা, বেজা, মিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিবেশ আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে এই কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। পরিকল্পনাটির মূল লক্ষ্য হলো বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান দ্রুত বাড়ানো এবং বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আমাদের পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা, দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাস্তবায়নমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ানো।

তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আমাদের অগ্রাধিকার হলো স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগে সহায়তা করা এবং তা আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়া। বিদেশি বিনিয়োগকারীদেরও আমরা সহায়তা করে যাব, তবে আমাদের মূল জোর থাকবে দেশীয় বিনিয়োগকারীদের আরো বেশি বিনিয়োগে উৎসাহিত করা এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছেন, তাদের কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা।  

১৮০ দিনের এই রোডম্যাপ তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মোট ২৫টি উদ্যোগের মধ্যে অবকাঠামো শক্তিশালীকরণে রয়েছে ১৩টি উদ্যোগ, বিনিয়োগ সহায়তা জোরদারে রয়েছে ৭টি উদ্যোগ এবং বিনিয়োগ উন্নয়নে রয়েছে ৫টি উদ্যোগ। অবকাঠামো শক্তিশালীকরণ খাতে বন্দর আধুনিকায়ন এগিয়ে নেওয়া, চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়ন, শিল্পপার্কে ‘রেডি-টু-ইউজ’ প্লট সম্প্রসারণ, ফ্রি ট্রেড জোন ও ডিফেন্স ইকোনমিক জোন বাস্তবায়ন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পিপিপি, বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের মাধ্যমে পুনরুজ্জীবিত করা এবং জ্বালানি খাতে বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বিনিয়োগ সহায়তা খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার ও বিনিয়োগকারীদের সেবা উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিডা, বেজা, বেপজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পিপিপিএ-এ পাঁচটি বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে একীভূত করার উদ্যোগ বাস্তবায়ন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) লক্ষ্যে কার্যক্রম সম্পন্ন করা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ গঠন, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, ‘বাংলাবিজ’ নামে একক বিনিয়োগ সেবা প্ল্যাটফর্মে ব্যবহার বৃদ্ধি, বৃহৎ কৌশলগত বিনিয়োগকারীদের সমস্যার লক্ষ্যভিত্তিক সমাধান এবং চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় চালুর বিষয় রয়েছে।

বিনিয়োগ উন্নয়ন খাতে দেশের শিল্প খাতের ম্যাপিং করা, অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলো থেকে নির্দিষ্ট খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উদ্যোগ নেওয়া, ব্লু ইকনমি উন্নয়নের অংশ হিসেবে গভীর সমুদ্রে মাছ ধরা, মেরিকালচার ও রপ্তানিমুখী চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং নতুন এফডিআই প্রণোদনা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

এই ২৫টি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা জোরদার এবং ভবিষ্যৎ বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন তৈরির মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স