ঢাকা | বঙ্গাব্দ

জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল  ইসলাম আলমগীর ছবির ক্যাপশন :
header 3_728
প্রথম কার্যদিবসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো। 
সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ জনগণের সেবা করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন ও দেয়া হবে।
 মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলমক এবং মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ উর্ব্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করবো। মানুষের যে সমস্যা ছিল সরকার সেই সব সমস্যা নিয়ে কাজ করবে।
কৃষকের সমস্যা মেহনতি মানুষের সমস্যা,কর্মজীবী নারীদের সমস্যা বেকার সমস্যাসহত অন্যান্য সমস্যা্ নিয়ে কাজ করবে সরকার।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আইশৃঙ্খলা পরিস্থিতি,অর্থনীতি যতটা খারাপ ভাবা হচ্ছে ততটা না। এছাড়া মব কালচারও থাকবে না,আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্থার যায়গা তৈরী করতে সক্ষম হচ্ছে।
সর্বপরি আমাদের ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

নিউজটি পোস্ট করেছেন : Romy Khan
প্রতিবেদকের তথ্য
Romy Khan

Romy Khan

সর্বশেষ সংবাদ
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হব

আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হব