ঢাকা |

জাবি ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সেবা

জাবি ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সেবা ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি
header 3_728
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ প্রযুক্তির উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসে লাইভ বাস ‘ট্র্যাকিং সিস্টেম’ প্রযুক্তি পরীক্ষামূলক স্থাপন করা হয়েছে। পরবর্তীতে এটির কার্যকারিতার ভিত্তিতে সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।
এই প্রযুক্তির উদ্বোধনের সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হবে। 
পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে।
এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরো সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।’
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
জাবি ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সেবা

জাবি ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সেবা