ঢাকা |

ডুয়েট ফটোগ্রাফিক সোসাইটি ও ভিভোর যৌথ উদ্যোগে সৃজনশীল ফটোগ্রাফি কম্পিটিশন অনুষ্ঠিত

ডুয়েট ফটোগ্রাফিক সোসাইটি ও ভিভোর যৌথ উদ্যোগে সৃজনশীল ফটোগ্রাফি কম্পিটিশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে আজ সোমবার ২৯ জুন ডুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবং স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর যৌথ উদ্যোগে সৃজনশীল  ফটোগ্রাফি কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল অনুষ্ঠান পরিদর্শন করেন। 

উপাচার্য শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে এ ধরনের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের সর্বশেষ প্রযুক্তির সাথে পরিচিত থাকার জন্য এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করতে ডুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবং ভিভো প্রতিনিধিদের আহবান জানান। এ সময় তিনি ভিভো স্মার্টফোনের অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, দ্রুত চার্জিং ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বৈশিষ্ট্যসহ স্মার্টফোন প্রযুক্তির সর্বশেষ বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে জানেন এবং প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস উপস্থিত ছিলেন। এ সময় ফটোগ্রাফিক সোসাইটির সদস্যগণসহ কম্পিটিশনে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণও উপস্থিত ছিল। কম্পিটিশনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য ভিভোর গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন গেমসের আয়োজন ছিল, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভোলায় মাদরাসা অধ্যক্ষ জাফরীর এমপিও স্থগিত

ভোলায় মাদরাসা অধ্যক্ষ জাফরীর এমপিও স্থগিত