ঢাকা |

উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ ঘিরে উত্তেজনা, গেট ভেঙে প্রবেশের অভিযোগ

উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ ঘিরে উত্তেজনা, গেট ভেঙে প্রবেশের অভিযোগ ছবির ক্যাপশন :
header 3_728
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নতুন গভর্নিং বডির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতৃবৃন্দের নেতৃত্বে প্রায় ২০০ জনের একটি দল হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের ২৬ ও ২৬/এ নম্বর প্লটে অবস্থিত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে ড্যাবের নেতৃবৃন্দের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী হাসপাতাল এলাকায় জড়ো হন। পরে নতুন গভর্নিং বডির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ৭০ থেকে ৮০ জন জোরপূর্বক গেট ভেঙে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় বাধা দিতে গেলে কয়েকজন নিরাপত্তাকর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা। পরে তারা হাসপাতালটির নিয়ন্ত্রণ নেন বলে দাবি করা হচ্ছে।
ঘটনার সময় উত্তরা জোনের পুলিশের ডিসি, এডিসিসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই গেট ভেঙে প্রবেশের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর আগে গত ৪ আগস্ট দুপুরে একটি চিঠির অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে পৌঁছানোর পর একদল তরুণ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে পদত্যাগের জন্য চাপ দেন বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাসকে গভর্নিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনয়নের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গভর্নিং বডি-সংক্রান্ত হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করেন। এর পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন গভর্নিং বডি পুনর্গঠন করে।

তবে সংশ্লিষ্ট একটি পক্ষের দাবি, গভর্নিং বডির বৈধতা নিয়ে বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নতুন গভর্নিং বডি গঠন ও দায়িত্ব গ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ গভর্নিং বডির দায়িত্ব গ্র

উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ গভর্নিং বডির দায়িত্ব গ্র