ঢাকা |

বরিশালে কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে নৃশংস হামলার অভিযোগ

বরিশালে কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে নৃশংস হামলার অভিযোগ ছবির ক্যাপশন :
header 3_728

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পবিত্র ব্যাপারী নামে এক ব্যক্তিকে কুড়াল, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বপন মিস্ত্রি ও তাঁর দুই ছেলে উজল মিস্ত্রি ও সজল মিস্ত্রির বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। গুরুতর আহত পবিত্র ব্যাপারীকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি, হামলায় পবিত্র ব্যাপারীর এক হাত ও এক পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, অভিযুক্ত স্বপন মিস্ত্রি ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আহত পবিত্র ব্যাপারীর উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

আহত পবিত্র ব্যাপারীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে--যুব ও ক্রীড়

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে--যুব ও ক্রীড়