ঢাকা |

মেঘনায় তীর ধসে দুই বন্ধু নিখোঁজ, ১৫ ঘণ্টা পরও চলছে উদ্ধার অভিযান

মেঘনায় তীর ধসে দুই বন্ধু নিখোঁজ, ১৫ ঘণ্টা পরও চলছে উদ্ধার অভিযান ছবির ক্যাপশন :
header 3_728
বোরহানউদ্দিন প্রতিনিধি: মো. ফারহান

ভোলা, ১০ সেপ্টেম্বর ২০২৬: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদের (২২) সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে বুধবার সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় মেঘনা নদীর তীরে বসে পাঁচ বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ নদীর তীর ধসে পাঁচজনই পানিতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন।

নিখোঁজ আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। অপর নিখোঁজ রাকিব আহমেদ শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে।

ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র জানান, দুই যুবকের নিখোঁজের খবর পাওয়ার পর কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে।

এদিকে নিখোঁজ দুই বন্ধুর উদ্ধারে চলমান কার্যক্রমের সার্বিক খোঁজ-খবর রাখছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শ্রেণীকক্ষের বেহাল দশা, বিদ্যালয়ের মাঠে চলছে পাঠদান

শ্রেণীকক্ষের বেহাল দশা, বিদ্যালয়ের মাঠে চলছে পাঠদান