এইচ এম মাহমুদ হাসান:
পতিত আওয়ামীলীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মো. মজিবুল হকের ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ানো এবং বাংলাদেশ রেলওয়ে কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী মো. কবির হোসেন(৪৮) ধরা পড়েছে পুলিশের জালে।
২৯ সেপ্টেম্বর ডিএমপির পল্টন থানার একটি বিশেষ টিম আটক করে তাকে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অর্থ আত্মসাৎ সহ একাধিক আইনে মামলা রয়েছে।
ফ্যাসিস্ট আমলে রেলমন্ত্রীর পরিচয় দিয়ে তিনি বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন এমন ভুক্তভোগীর সংখ্যা অহরহ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও নিজেকে ব্যবসায়ী ও মন্ত্রীর ছেলে পরিচয়ে থাকতেন চট্টগ্রামে। সেখানে নানান অপকর্মের পর ৫ই অগাস্ট পরবর্তী সময়ে থাকা শুরু করেন রাজধানী শহর ঢাকাতে।
সর্বশেষ গত ২০২৪ সালের ৫ই আগস্টের আগে গাইবান্ধা একটি ফেরীর কাজ নিয়েও ঠিকাদারদের নিকট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বিভিন্ন মন্ত্রনালয় বিশেষ করে রেল ও নৌ মন্ত্রণালয়ে কাজের লোভ দেখাতেন তিনি। তার সাথে তৎকালীন সময়ে একটি সংঘবদ্ধ চক্র ছিল যাদের কাজই ছিল টাকা হাতিয়ে নেওয়া।
গ্রেপ্তারের বিষয়ে পল্টন থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম আরিফ জানান,"তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি চেক জালিয়াতি মামলা ছিল এবং সেই মামলায় সে ওয়ারেন্ট ভূক্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কাজ চলমান"
মোহাম্মদ কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার, ভৈরব থানার মোঃ আব্দুল গনি মিয়ার সন্তান।
SobuzBanlgadesh
.jpg)