ঢাকা |

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ --ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ --ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছবির ক্যাপশন :
header 3_728
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। উপযুক্ত চিকিৎসা সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে অনাবিল হাসি ফোটানো আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব। 

মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান 'স্মাইল ট্রেন আমেরিকা'র সার্বিক সহযোগিতায় নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট ও চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত 'বিশ্ব হাসি দিবস-২০২৬' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি শুধু তার নিজের নয়, তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। সুস্থ ও হাসিখুশি শিশুরাই আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ সমাজ ও জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

ফকির মাহবুব আনাম বলেন, শিশুদের স্বাস্থ্যসেবা আরো সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে প্রযুক্তি ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টেলিমেডিসিন, স্বাস্থ্যবিষয়ক অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছে। প্রযুক্তির সুফল সমাজের প্রতিটি স্তরে এবং প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, আজ এখানে ঠোঁট ও তালুকাটা শিশুদের চিকিৎসার মাধ্যমে তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ দেখলাম, তা অত্যন্ত প্রশংসনীয়। ডা. বিজয় দাসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিয়ে যাচ্ছেন, তা শুধু চিকিৎসাসেবা নয়—এটি শিশু ও তাদের পরিবারের জীবনে নতুন আনন্দ ফিরিয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, এ ধরনের মানবিক কার্যক্রমকে আরো ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের বিত্তবান ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিশুদের জন্য আমরা যে সময়, শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগ করব, সেটিই হবে দেশের ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগ।

চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডাঃ বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং স্মাইল ট্রেন-বাংলাদেশ ও নেপালের প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ শামীম আরা খান চৌধুরী ও বিশ্ব হাসি দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ আসলামুল ইসলাম রুদ্র।

অনুষ্ঠানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার