ঢাকা |

রাজধানীতে ভারতের মনিপাল হাসপাতাল এর উদ্যোগে স্বাস্থ্য সেবা নিয়ে সেমিনার

রাজধানীতে ভারতের মনিপাল হাসপাতাল এর উদ্যোগে স্বাস্থ্য সেবা নিয়ে সেমিনার ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
গত রবিবার ( ১২ ইং এপ্রিল ) রাজধানীর বনানী মডেল টাউনের একটি হোটেলে ভারতের প্রথম সারির মাল্টি স্পেশালিটি হাসপাতাল মনিপালের উদ্যোগে স্বল্প মূল্যে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সুবিধা নিয়ে এক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে নৈশ ভোজ হয়।
উক্ত আলোচনা সভায় মনিপাল হাসপাতালের পক্ষে, জনাব ভিকাশ তায়ের (এ ভি পি এবং হেড অফ ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস) মনিপাল হাসপাতালের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 
এছাড়াও মনিপাল হাসপাতালের পক্ষ হতে জনাব রাম গোপাল বর্ধন ( চিফ ম্যানেজার ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস) জনাব সনুয়া সিংহা মহাপাত্রা এবং জনাব খালেদ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় ট্যুর অপারেটরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) সম্মানিত সভাপতি, জনাব রাফেউজ্জামান রাফি, আইপিপি শিবলুল আজম কুরাইশী, টোয়াব মেডিকেল ট্যুরিজম স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান মোঃ ফিরোজুল ইসলাম, বটুয়ার প্রতিনিধি জনাব কাওসার উল আলম ডলার, BMTA এর সভাপতি মোঃ আরিফ হোসেন, গ্লোবাল গেটওয়েজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সিইও, মিসেস নিশাত ইসলামসহ বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী