ঢাকা |

গাজীপুরে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

গাজীপুরে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ছবির ক্যাপশন :
header 3_728


এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রবিবার গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা এর ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ‘প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: নূরুল করিম ভূঁইয়া। উদ্বোধন শেষে তিনি মাঠ পরিদর্শন করে টুর্নামেন্টে অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে আন্তরিক উৎসাহ প্রদান করেন। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রায়হান আজাদ টিটো; গাজীপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম এবং প্রাইম ব্যাংক জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোঃ মফিদুল ইসলাম। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ

গাজীপুরে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ