এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আষাড়িয়াবাড়ি এলাকা থেকে গত রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কালামপুর গ্রামের রামজান আলী রজ্ঞুর ছেলে তামজিদ আহমেদ(২৬) ও টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকার ফুল মিয়ার ছেলে পারভেজ আহমেদ(২৫)।
পুলিশ জানায়, উপজেলার আষাড়িয়াবাড়ি টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের খেলারমাঠ এলাকায় কয়েকজন যুবক একটি পাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এসময় অন্যান্যরা ঘটনাস্থল থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্নস্থানে ডাকাতি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা সংগঠিত করে আসছিলো।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম জানান, ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)