ঢাকা |

গাজীপুর থেকে পরিভ্রমণে ১৫০ কিলোমিটার পায়ে হেটে ৬ রোভার স্কাউট

গাজীপুর থেকে পরিভ্রমণে ১৫০ কিলোমিটার পায়ে হেটে ৬ রোভার স্কাউট ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুর


রোভার স্কাউট গ্রুপের ছয় সদস্য গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছে। এ কাজের মাধ‌্যমে শিক্ষার্থীরা জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ৫ দিনের পায়ে হেঁটে পরিভ্রমন কর্মসূচি কালিয়াকৈর উপজেলার  ফুলবাড়িয়া, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা হয়ে শেষ হবে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় গিয়ে। অংশগ্রহণকারীরা মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সদস্য আফরিক আহাম্মেদ নিলয়, এবং রাজবাড়ী সরকারি কলেজ এর সাইফুল ইসলাম নয়ন, মো. আল সানিয়াত ইসলাম আলফি এবং মৌচাক মুক্ত গার্ল-ইন রোভার কবিতা আক্তার, নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হেঁটে পরিভ্রমণের উদ্বোধন করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. সোহেল রানা। পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা ডিসি অফিস,  সরকারি, বেসরকারি কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করবেন ও  ডাক বাংলোতে যাত্রা বিরতি ও রাত্রিযাপন করবেন।
রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে প্লাস্টিক বর্জন , বায়ুদূষণ, মাদক রোধ, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা,  ডেঙ্গু রোধে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 
মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার নাজমুল হোসেন বলেন, মানুষের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়। ত‌বে, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়। এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অংশ গ্রহণকারী স্কাউট সদস্যরা বলেছেন, পথে পথে তারা বাল্য বিবাহ, মাদকসহ গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন ও গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করবেন। কর্মসূচি বাস্তবায়ন করে সর্বোচ্চ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে চাইছেন তারা গাজীপুর থেকে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় আবাসানের জন্য স্কাউটদের রোভার স্কাউট লিডারের পাশাপাশি জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর থেকে পরিভ্রমণে ১৫০ কিলোমিটার পায়ে হেটে ৬ রোভার স্কাউ

গাজীপুর থেকে পরিভ্রমণে ১৫০ কিলোমিটার পায়ে হেটে ৬ রোভার স্কাউ