ঢাকা |

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন :
header 3_728


এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে গরু চুরির সময় তিন চোরকে পিটিয়ে হত্যা করে করেছে এলাকাবাসী। আজ রবিবার (১০ মে) ভোরে এ ঘটনা ঘটে। এসময় আরও তিন চোর পালিয়ে গেছে বলে জানান এলাকাবাসী। ঘটনাস্থলে চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও পুড়িয়ে দেয় স্থানীয় জনতা।  
পুলিশ ও এলাকাবাসী জানান, বেশ কিছুদিন যাবত এলাকায় গরু চুরির প্রবনতা বেড়ে গেলে স্থানীয় এলাকাবাসী গরু চোর ধরার জন্য পাহারা দিতে থাকে। আজ ভোরে গরু চোর চক্রের ছয় সদস্যের একটি সংঘবদ্ধ দল পিকআপ গাড়ি নিয়ে এলাকায় তৎপর ছিল। এসময় বাগচালা বাজার স্কুল মাঠের সাথে একটি প্রজেক্ট থেকে গরু চুরির সময় দুইজনকে আটক করে জনতা। একই সময় তালচালা বটতলা এলাকা থেকে আরও একজনকে ধরে ফেলা হয়। এসময় উত্তেজিত জনতা তিনজনকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাড়ীর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গনপিটুনিতে তিনজনকে হেফাজতে নেয়।এলাকাবাসীর দাবি, সহযোগী চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হলে গরু চুরির মতো ঘটনা বন্ধ হবে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, গরুচোর সন্দেহে এলাকাবাসীর গনপিটুনিতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ডেভেলপারস ফোরাম উত্তরার উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডক

ডেভেলপারস ফোরাম উত্তরার উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডক