এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে প্রবাসী মনিরের বাড়ীতে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে স্ত্রী, শ্যালক ও তাদের তিন শিশু কন্যা রয়েছে। ভয়াবহ এ হত্যাকান্ডের ঘটবায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুরো গ্রাম জুরে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিহত পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে একে একে সবাইকে জবাই করে হত্যা করে। নিহতদের মধ্যে তিন শিশু কন্যার মরদেহ ঘরের ফ্লোরে পড়ে ছিল, তার স্ত্রীর মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় ও শ্যালকের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। হত্যার ধরন দেখে এটি পরিকল্পিত ও অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা কিংবা ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। একই পরিবারের পাঁচজনকে জবাই করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)