এইচ এম মাহমুদ হাসান, উত্তরা -
রাজধানীর উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সেক্টরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুরু হয়েছে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৬।
শুক্রবার (৮ মে ২০২৬) সকালে এ উপলক্ষে সেক্টরের বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সোসাইটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে সেক্টরের প্রতিটি বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং আবর্জনার ভাগাড় হিসেবে চিহ্নিত খালি প্লটগুলো পরিষ্কার করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা ও সচেতনতায় উত্তরা সেক্টর-১২কে ডেঙ্গুমুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করে “পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৬”-এর উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মফিজ উদ্দীন সরকার, অর্থ সম্পাদক কাজী মো. আবুল হাসান, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুজ্জামান, নাসির উদ্দীন, সুজন আলী ও মো. ওবায়েদুর রহমান।
এছাড়া সেক্টরবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, সৈয়দ আহম্মদ, কামরুজ্জামান, মতিউর রহমান, সুফি সাদিক, আব্দুল জলিল, মানিক, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, আনোয়ার হোসেন, আবু সায়েম, শাহ আলী, মাসুদুর রহমান ও খালিদ হোসেনসহ সোসাইটির অধিকাংশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
SobuzBanlgadesh
.jpg)