ঢাকা |

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিতু গ্রেপ্তার

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিতু গ্রেপ্তার ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
মোঃ তারিক হাসান (রকি), যশোর ঃ 

যশোরে হত্যাসহ ১৪টি মামলার অভিযুক্ত ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম জিতু শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জিতু শহরের একজন তালিকাভুক্ত ও দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন কারাবাসের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গা ঢাকা দিয়ে আবারও এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনা করছিলেন তিনি।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন কর্মকর্তা জানান, জিতুর অবস্থানের বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাঁর নিজ এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন ডিবি সদস্যরা।
যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত জিতুকে শুক্রবার (৮ মে) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত অপরাধীদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে একই পারিবারের পাঁচজনকে জবাই করে হত্যা

গাজীপুরে একই পারিবারের পাঁচজনকে জবাই করে হত্যা