এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় মঙ্গলবার দুটি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম ও প্রভাকর রায় এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহান উপস্থিত ছিলেন।
জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে মালেকের বাড়ী এলাকায় গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাবের পরিস্কার পরিচ্ছন্নতার অভাব, বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মেনে না চলা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযোগে পেসেন্ট পয়েন্ট মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট এবং উভয় হাসপাতালকে সকল অব্যবস্থাপনার সংশোধন করতে বলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
SobuzBanlgadesh
.jpg)