ঢাকা |

দারুল কোরআন মডেল মাদ্রাসার নতুন মুহতামিমের যোগদান।

দারুল কোরআন মডেল মাদ্রাসার নতুন মুহতামিমের যোগদান। ছবির ক্যাপশন :
header 3_728
দারুল কোরআন মডেল মাদ্রাসার নতুন মুহতামিমের যোগদান। 

মোঃ সাকিবুল হাসান, কুমিল্লা জেলা প্রতিনিধি। 

কুমিল্লার চান্দিনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের মনারটং দারুল কোরআন মডেল মাদ্রাসায় নবনিযুক্ত মুহতামিম হিসেবে হাফেজ সাঈদ আহমদের আনুষ্ঠানিক যোগদান।
এ উপলক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে দারুল কোরআন মডেল মাদ্রাসার হল রুমে নবনিযুক্ত মুহতামিমকে আইডি কার্ড পরিধান করে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক, সাংবাদিক মোঃ সাকিবুল হাসান ও জেনারেল বিভাগের প্রিন্সিপাল, মাওলানা মোঃ সোহেল সামাদ।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজ্বী মোঃ বেলাল হোসাইন। তিনি নবনিযুক্ত মুহতামিম হাফেজ সাঈদ আহমদের সফলতা কামনা করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় মাদ্রাসার পরিচালক সাংবাদিক মোঃ সাকিবুল হাসান বলেন, “আপনারাই এই প্রতিষ্ঠানের প্রাণ। আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তরিকতা ছাড়া প্রতিষ্ঠানের কোনো উন্নতি সম্ভব নয়। আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ গড়ে তুলবো, যেখানে দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে ছাত্ররা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।”
নবনিযুক্ত মুহতামিম হাফেজ সাঈদ আহমদ তার বক্তব্যে বলেন, “আজ আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ নিয়ে এই প্রতিষ্ঠানের মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের তাওফিক দান করেছেন। আমি মাদ্রাসার পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ, যারা আমার ওপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ, আমি নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূরানী শিক্ষক হাফেজ মোঃ সিয়াম খন্দকার, ইংরেজি শিক্ষিকা জুতি আক্তার, বাংলা শিক্ষিকা তাসলিমা আক্তার, আরবি মহিলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, গণিত শিক্ষক উত্তম মজুমদার, মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, ব

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, ব