ঢাকা |

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী ছবির ক্যাপশন :
header 3_728

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'দেশের যেসব এলাকায় প্রধানমন্ত্রী বিমানবন্দর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে। সবগুলো বিমানবন্দর একসঙ্গে করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে ধীরে ধীরে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে।

আফরোজা খানম বলেন, 'দেশের যে স্থানে অর্থনীতি, জনগণ ও দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং যেখানে যাত্রীসেবা সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব, সেই বিমানবন্দরগুলোকে সরকার অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিনি বলেন, 'সৈয়দপুর যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চলটি শিল্প-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ, সে কারণেই এই বিমানবন্দরটিকে সরকার বিশেষভাবে বিবেচনায় রেখেছে।'


সৈয়দপুর বিমানবন্দরের জন্য ভূমি বা জমি অধিগ্রহণের জটিলতা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।





নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় র

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় র