ঢাকা |

ফাঁকা ক্যাম্পাসে প্রবেশ করলেন ডুয়েটের নতুন ভিসি

ফাঁকা ক্যাম্পাসে প্রবেশ করলেন ডুয়েটের নতুন ভিসি ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাটডাউন কর্মসূচি চলাকালীন সময়েও শিক্ষার্থী শূন্য অবস্থায় ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। আজ বৃহস্পতিবার ২১ মে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। 

এ সময় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। এসময় নতুন ভিসিকে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।ভিসির আগমনের পরপরই ক্যাম্পাসের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন অবরোধমূলক আসবাবপত্র ও ব্যারিকেড সরিয়ে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের। এতে মেইন গেট স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট শিক্ষক—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত কিছুদিন ধরে আন্দোলনকে ঘিরে ক্যাম্পাসে কিছুটা নীরবতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত