এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের ভিতরে এক স্টার নিউজের সাংবাদিক হোসাইন আলী বাবুর উপর হামলা করেছে এক যুবক। তার নাম মোঃ জুয়েল। হামলার ঘটনার পর পুলিশ ওই যুবককে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ৬ জুন সকাল থেকে সাংবাদিক হোসাইন আলী বাবু চান্দনা চৌরাস্তা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পরে সে চৌরাস্তা পুলিশ বক্সে বসেন। এক পর্যায় জুয়েল পুলিশ বক্সের ভিতরে গিয়ে ওই সাংবাদিকের উপর অতর্কিতে হামলা চালায়। তৎক্ষনাৎ পাশে থাকা এক পুলিশ সদস্য স্থানীয়দের সহায়তায় জুয়েলকে আটক করে। হামলার ঘটনায় সাংবাদিক হোসাইন আলী বাবুর মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, সকাল থেকে ঈদের পর ঢাকামুখী যাত্রীদের খবর লাইভ করছিলাম। এই ব্যস্ততার মধ্যে হামলাকারী জুয়েল তার নাম জিজ্ঞেস করে। কিন্তু তখন লাইভ সংবাদে থাকায় ব্যস্ততার কারণে তাকে কিছুই বলিনি। পরে আমি পুলিশ বক্সে বসলে জুয়েল তাকে অতর্কিতে হামলা চালায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।
SobuzBanlgadesh
.jpg)