ঢাকা |

আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ -- পর্যটন প্রতিমন্ত্রী

আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ -- পর্যটন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728

 বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত বলেছেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় একটি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 

তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতের প্রসারের জন্য বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করছে। বাংলাদেশের বিমান চলাচল শিল্পে আরো অধিক বিনিয়োগ আকৃষ্ট করবে এবং নতুন নতুন সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মোচন করবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত “Beyond With Boeing: Powering the Next Chapter of Aviation” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা একটি সমন্বিত এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছি, যা আগামী কয়েক দশকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি; বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen -সহ বোয়িং কোম্পানি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

নড়াইলে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু