দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপটি (জিওফেন্সিং এটেনডেন্স সিস্টেম এপ্লিকেশন) আগামীকাল বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকেউদ্বোধন হতে যাচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু প্রধান অতিথি এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
‘ভূমিদৃষ্টি’ অ্যাপটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে। এ অ্যাপ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করে কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা করা যায়, যা সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ করবে। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এ অ্যাপটির মাধ্যমে কর্মস্থলের নির্ধারিত ভৌগোলিক অবস্থান (জিপিএস)-এর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মনিটরিং করা হবে। অ্যাপটি চালু করার ক্ষেত্রে কারিগরি সহযোগিতায় রয়েছে প্যারালাক্সলজিক ইনফোটেক।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম-এ ৬টি জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক কভারেজের আওতায় আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে এটি সম্প্রসারণ করা হবে।
‘ভূমিদৃষ্টি’ অ্যাপের প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ:
জিও-ফেন্সিং প্রযুক্তি: প্রতিটি ভূমি অফিসের নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানার ভেতরে অবস্থান করলেই কেবল মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে।
সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়া সম্পূর্ণ অসম্ভব। লাইভ ড্যাশবোর্ড: অ্যাপে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ড্যাশবোর্ডে তথ্য আপডেট হয়ে যাবে, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যেকোনো অফিসের উপস্থিতির চিত্র দেখতে পাবেন।
অসঙ্গতি শনাক্তকরণ: সীমানা লঙ্ঘন বা ভুয়া লোকেশন ব্যবহারের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠাবে।
সাইট ভিজিট ও ছুটি ব্যবস্থাপনা: সরকারি কাজ বা তদন্তে বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে কারণ উল্লেখ করা যাবে। এছাড়া, অ্যাপটি থেকেই ছুটির আবেদন ও
হিসাব রাখা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ মে ২০২৬ তারিখে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ ভূমি প্রতিমন্ত্রী সর্বপ্রথমে প্রধানমন্ত্রী সমীপে উপস্থিতি তদারকিতে প্রযুক্তি নির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তার
SobuzBanlgadesh
.jpg)