ঢাকা |

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক টকে চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক টকে চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২ ছবির ক্যাপশন :
header 3_728
হবিগঞ্জের বাহুবল উপজেলায় জিরাবোঝাই একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় কোটি টাকা মূল্যের জিরা উদ্ধারের কথা বলেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. হেলাল মহালদার এবং একই উপজেলার মামদনগর গ্রামের বেলাল মিয়া।

পুলিশ জানায়, সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ী। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি আটক করেন ছাত্রদলের সাবেক নেতা হেলাল।

পরে ট্রাকটি একটি পেট্রোল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তার সহযোগীরা। ওবায়দুল্লাহ তাৎক্ষণিক ঘটনাটি বাহুবল থানা পুলিশকে অবগত করলে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও তার সহযোগী বেলালকে আটক করে।

শনিবার বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।

‎আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বেলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানান ওসি রুহুল আমিন।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি পোস্ট করেছেন : Romy Khan
প্রতিবেদকের তথ্য
Romy Khan

Romy Khan

সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে পুড়িয়ে-হত্যা

ময়মনসিংহে পুড়িয়ে-হত্যা