বোরহানউদ্দিন প্রতিনিধি:মো ফারহান
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় কামাল খালাসী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধান রোপণের কাজ করতে গিয়ে খেতের পানিতে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধান রোপণের সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কামাল খালাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
SobuzBanlgadesh
.jpg)