গাজী তাহের লিচন, স্টাফ রিপোর্টার
ভোলা জেলার শষীভুষন থানায় সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে মামলার ঘটনার সার্বিক বিষয়, তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সম্পর্কে অবহিত হন।
পরবর্তীতে তিনি ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় ভিকটিম পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
পুলিশ সুপার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত, নির্ভুল ও আইনানুগভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান এবং ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
SobuzBanlgadesh
.jpg)