ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি।
ভোলার চরফ্যাসন উপজেলার পূর্ব এওয়াজ পুর মজিদিয়া দাখিল মাদরাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাদরাসার সুপার মাওলানা শফিউদ্দিন ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র মাদরাসার অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে একটি সিলিং ফ্যান, মূল্য -৩ হাজার ২ শত টাকা, ১ টি সোলার বেটারি, মূল্য ১৬ হাজার টাকা, ও ১ টি ঘন্টার বেল, মূল্য -৩ হাজার টাকা সহ স্টেলের আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। তিনি এই প্রতিনিধি কে জানান বিল্লাল হোসেন জিহাদ নামের এক লোক মোবাইল ফোনে মাদরাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা টি তাহাকে জানানোর পর তিনি মাদরাসায় এসে চুরির বিষয়টি নিশ্চিত হন । এলাকায় সঙ্গবদ্ধ একটি চোর চক্র রয়েছে বলেও সবুজ বাংলাদেশ কে তিনি জানান।এই চক্র টির বিরুদ্ধে মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগ রয়েছে বলে ও একাধিক সূত্র জানিয়েছে।
খুরশীদ আলম ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি।
SobuzBanlgadesh
.jpg)