ঢাকা |

গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728


স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

'আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ বুধবার ২৯ এপ্রিল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আয়োজিত  অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ শাহরিয়ার নজির।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক  মো: নূরুল করিম ভূঁইয়া বলেন- ' শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা আমাদের মোবাইল ফোনটি নীরব (সাইলেন্ট) রাখার সুঅভ্যাস গড়ে তুলি। ফোনের রিংটোনে যেন অযাচিত শব্দ দূষণ না হয় সেটা মাথায় রাখা দরকার। আসুন মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আপনি, আমি, এখানে উপস্থিত সকলকে সচেতন হতে হবে। বিদ্যমান আইন ও বিধানের যথাযথ প্রয়োগ করতে হলেও কিন্তু এই বিষয়ে জনসচেতনতা অপরিহার্য। আসুন অযথা শব্দকে দূষণের পর্যায়ে না নিয়ে  গিয়ে নিজের ও অপরের ক্ষতি না করি।'  এসময় তিনি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গাজীপুরে সহনীয় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। 
এছাড়াও আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। গাজীপুর জেলায় শব্দদূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যতে করণীয় বিষয়েও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধিগণ, রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
প্রাকৃতিক দুর্যোগে মানবিক দৃষ্টান্ত: হাওড়ে ধান কাটছে আনসার-ভ

প্রাকৃতিক দুর্যোগে মানবিক দৃষ্টান্ত: হাওড়ে ধান কাটছে আনসার-ভ