স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় আরফান আলীর বাড়ীতে গত মঙ্গলবার ২ জুন রাত সাড়ে ১১টার দিকে একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ওই কলোনির দোকানঘরসহ ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দওলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টা চালালেও দোকানসহ ২২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরগুলোতে আশেপাশের গার্মেন্টস কারখানায় কর্মরতরা বসবাস করতো। প্রত্যেকের ঘরে টিভি ফ্রিজ আলমারি চাল ডালসহ সকল আসবাবপত্র পু্ড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
বাড়ির মালিক আরফান আলী বাবুর্চি জানান, অগ্নিকাণ্ডে তার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পরিবারের বসতঘর ও ভাড়াটিয়াদের কক্ষসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
SobuzBanlgadesh
.jpg)