এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বুধবার ৩রা জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গেলে সেখানে স্থাপিত জায়ান্ট স্ক্রিনটি নষ্ট বলে জানতে পারেন এবং স্ক্রিনটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। যাতে শিক্ষার্থীদের পক্ষে ক্যাম্পাসের নিরাপদ পরিবেশেই আগামি ১১ জুন শুরু হতে যাওয়া ২৩তম ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সবগুলো ম্যাচ উপভোগ করা সম্ভব হয়। .
উপাচার্য মেইন ক্যাম্পাস এবং দ্বিতীয় ক্যাম্পাসের মধ্যে বিদ্যমান সংযোগ সড়ক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সড়কটি প্রশস্তকরণের বিষয়ে প্রধান প্রকৌশলীর দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের সামনের শিববাড়ী-শিমুলতলী সড়কটিও প্রশস্তকরণের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। পরিদর্শনকালে উপাচার্যের সাথে প্রধান প্রকৌশলীসহ প্রকৌশল অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)