ঢাকা |

গাজীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম পা, সাদাছড়ি ও চাকরির নিয়োগপত্র বিতরণ

গাজীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম পা, সাদাছড়ি ও চাকরির নিয়োগপত্র বিতরণ ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
 এস এম মিলন - গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে আজ বৃহস্পতিবার এক বিশেষ পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন প্রতিবন্ধীকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।
সমাজকল্যাণ সচিব ড. মোঃ আবু ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, যেসব প্রতিবন্ধী ব্যক্তিকে আজ নিয়োগপত্র দেওয়া হলো, তাদের আগে মৈত্রী শিল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষ ও কর্মপোযোগী করে গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিনামূল্যে কম্পিউটার সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করে তাদের আলিঙ্গন করেন এবং সরকারি সকল সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসনিক এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে উপস্থিত উপকারভোগীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অভাব-অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও  বিসিবির  চুক্তি স্বাক্ষর

সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর