ঢাকা |

গাজীপুরে বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

গাজীপুরে বিদেশি মদসহ তিনজন গ্রেফতার ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল বিদেশি মদের বোতলসহ তিনজনকে গ্রেফতার করেছে। রবিবার ৭ জুন রাতে বিশেষ মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা হলো সুরঞ্জন দাস, রাকিব ও ইমন।

পুলিশ সুত্রে জানাযায়, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ হিসেবে রবিবার রাতে কোনাবাড়ী জয়েরটেক এলাকায় অভিযান চালায় কোনাবাড়ী থানা পুলিশ। এসময় ৫২ বোতল বিদেশি মদসহ ওই তিনজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতেখার হোসেন জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরধী অভিযান অব্যহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ডুয়েট উপাচার্যের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

ডুয়েট উপাচার্যের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়