ঢাকা |

ডুয়েট উপাচার্যের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

ডুয়েট উপাচার্যের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সকলস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আজ সোমবার ৮ জুন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, অন্যান্য দপ্তরের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পর্যায়ক্রমে উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তারা উপাচার্যের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। 

অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের নেতৃত্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজের নেতৃত্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, অধ্যাপক ড. আবু তালিব মো. কাওসার জামিলের নেতৃত্বে পদার্থবিজ্ঞান বিভাগ, অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ডা. রাবেয়া নাসরিন আখন্দের নেতৃত্বে মেডিকেল সেন্টারের প্রতিনিধিদল উপাচার্য মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের অধ্যাপক, সহযোগী অধ্যাপক. সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ডুয়েট উপাচার্যের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

ডুয়েট উপাচার্যের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়